ফটো ক্যাপশন

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:২৫

মার্সেল ফ্রিজ কিনে নতুন গাড়ি পেয়েছেন ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাজেদন্তা গ্রামের মোহাম্মদ চান মিয়া। সোমবার ফুলপুরের মার্সেলের পরিবেশক শোরুম ‘খান মটরস এন্ড ইলেক্ট্রনিক্স’ আয়োজিত এক অনুষ্ঠানে চান মিয়ার কাছে নতুন গাড়ি হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, মার্সেলের ব্র্র্যান্ড আম্বাসেডর আমিন খান এবং হেড অব সেলস মো. সাখাওয়াত হোসেন প্রমুখ

০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৮০তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্ল­া সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. শহীদুল ইসলামসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০০

ওয়ান ব্যাংক লিমিটেড এবং গ্রিন ডেলটা ইন্স্যুরেন্স সাবসিডিয়ারি কোম্পানি জিডি এসিস্ট এর মধ্যে একটি আন্তর্জাতিক কো-ব্রান্ডেড প্রিপেইড মেডিক্যাল কার্ড সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. কামরুজ্জামান ও জিডি এসিস্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইনুদ্দিন আহমেদ সম্প্রতি চুক্তিপত্রে স্বাক্ষর করেন

০০০

ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে “ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম (আইসিআরআরএস) ফর ট্রেইনার” শীর্ষক কর্মশালা সম্প্রতি উদ্বোধন করেন। কর্মশালায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা মো. সাজ্জাদ হোসেন ও মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন