নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ২১ জন কর্মকর্তাকে বিভিন্ন কর্মস্থলে বদলি করা হয়েছে। গত বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাবেদ উর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ দেয়া হয়। আদেশে বলা হয়, আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্টদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ১ জুলাই থেকে বর্তমান কর্মস্থল হতে তাত্ক্ষণিক অবমুক্ত বলে গণ্য করা হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক সফিকুল আলম খানকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে সিলেট, একই বিভাগের উপ-পরিচালক মিছবাহ উদ্দিন আহমদকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে নোয়াখালী, নরসিংদীর জেলা নির্বাচন কর্মকর্তা সামসুল আলমকে উপসচিব হিসেবে ইসি সচিবালয়ে, নোয়াখালীর জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলামকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসাবে ঢাকায়, সিলেটের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলামকে উপ-পরিচালক হিসাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে, ঢাকার অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে নরসিংদীতে বদলি করা হয়েছে।
ফেনীর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুব আলম শাহকে উপ-পরিচালক প্রশাসন হিসাবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে, ঝিনাইদহের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমানকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে চুয়াডাঙ্গায়, মাগুরার জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামানকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে মেহেরপুরে, চুয়াডাঙ্গার জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে ঝিনাইদহে, মেহেরপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেনকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে ফেনীতে, ঢাকার মিরপুর থানা নির্বাচন কর্মকর্তা সহিদ আব্দুস ছালামকে উপ-পরিচালক হিসাবে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে, পিরোজপুরের জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলীকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে মাগুরায়, নবীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলামকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে সুনামগঞ্জে, আখাউড়ার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিনকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে কক্সবাজারে, দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিনকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসাবে রংপুরে, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল হককে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে পিরোজপুরে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে বান্দরবানে, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে চাঁপাইনবাবগঞ্জে, চট্টগ্রামের কোতোয়ালী থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমানকে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসাবে চট্টগ্রামে এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাহ উদ্দীন আহমদকে জেলা নির্বাচন কর্মকর্তা হিসাবে চাঁপাইনবাবগঞ্জে বদলি করা হয়।
এ বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব সাবেদ উর রহমান বলেন, ‘এটি একটি নিয়মিত প্রক্রিয়া। যে সব কর্মকর্তার বদলির সময় হয়েছে তাদেরই বদলি করা হয়েছে।’
