সিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে কপারটেক

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:২৬

আর্থিক প্রতিবেদনে নানা অসংগতি থাকায় প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করা কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তালিকাভুক্তি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আটকে দিলেও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। গত ২৩ মে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। এর আগে আর্থিক হিসেবে অসংগতির অভিযোগে কপারটেক ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়নি ডিএসইর পরিচালনা পর্ষদ। এ বিষয়ে করণীয় ঠিক করতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। গত বছর ডিসেম্বরে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে কপারটেক ইন্ডাস্ট্রিজকে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় বিএসইসি।