‘আল্লাহ’ শব্দ ব্যবহারের জন্য খ্রিষ্টানদের আবেদন মালয়েশিয়ার সর্বোচ্চ আদালত গতকাল সোমবার খারিজ করে দিয়েছে। এর মধ্য দিয়ে বিষয়টি নিয়ে কয়েক বছর ব্যাপী আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটলো। বিষয়টি মুসলিম অধ্যুষিত মালয়েশিয়ায় ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করেছিল। অমুসলিমদের ‘আল্লাহ’ শব্দ ব্যবহারে মালয়েশীয় সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপীল করেছিল রোমান ক্যাথলিক চার্চ। কিন্তু সাত সদস্য বিশিষ্ট বিচারকের একটি প্যানেল এ আবেদন খারিজ করে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। উল্লেখ্য, সাপ্তাহিক হেরাল্ড পত্রিকার স্থানীয় মালয় সংস্করণে ‘গড’ বুঝাতে ‘আল্লাহ’ শব্দ ব্যবহার করা হচ্ছিল। খবর এএফপির।
