চারটি বছর চুপটি থেকে আসলো আবার বিশ্বকাপ...
মাতলো জগত্ উটকো নেশায় থোড়াই কেয়ার গ্রীষ্ম-তাপ।
ফিফার বাঁশি পুপ-পুপিয়ে বাজলে খেলা জমবে বেশ;
সাম্বা নাচে মত্ত হবে সাগরপাড়ের ব্রাজিল-দেশ।
নামছে মেসি বুক চিতিয়ে মারবে বলে এইছা ঘাই...
ক্যাচকি মারের বল ঠেকাবে গোলকীপারের সাধ্যি নাই।
মধ্যিখানে দাঁড়িয়ে হেজারড ছুঁড়বে ফাঁকা ফাঁক দিয়ে...
রুখবে কে ভাই রোনালদোকে মারবে সে বল টাক দিয়ে।
ইঙ্গোদেশের আরেক টাকু ওয়েন রুনি কম কি সে...
পায়ের নাগাল বল পেলে আর শুনবে কারো ধমকি সে!
ডেভিড ভিয়া দেখতে কাবু কিন্তু ঝানু গোলদাতা-
মুখ খিঁচিয়ে কিক বসালে বল চলে যায় কোলকাতা।
সবাই জানে মারকুটে খুব হুন্ডুরাসের গোল কীপার...
বোয়েল করা আন্ডা গিলে, নোয়েল না কি নামটি তার।
জারমানিয়ান ব্যালাক, ফিলিপ নাইবা খেলুক আর এরা-
তবুও যারা থাকবে মাঠে তারাও ভীষণ ঘাড় ত্যাড়া।
ওয়েন, মেসি, হেজারড, ভিয়া— শ্রেষ্ঠ জানে সর্বদেশ...
তবুও দেখি এস্পেনিদের করতে ওদের গর্ব শেষ।
এবার ফিফা বিশ্বকাপে কাঁপছে সারা বিশ্বটা...
জিতবে কারা জানতে পাবে দেখলে গোটা দৃশ্যটা।
