বিশ্বকাপের লড়াই হবে ফুটবলেরই দল।
কার গোলাতে ভরবে ফসল হিসেব কষে বল!
পথে-ঘাটে হাটেবাটে চায়ের কাপেও ঝড়
দলকে নিয়ে দলাদলি, কোন দলটি কার পর?
পায়ে পায়ে বলের লড়াই গোলটা যে তার চাই
গোলশূন্য কেউ থাকবে, তা হবে না ভাই
পক্ষে বিপক্ষে হট্টগোল গোল বাধিয়ে গোল
কারো পাল্লা ভারি হলে বাধে গন্ডগোল।