আজকের রাশিফল

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:২৯
২৫ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, বুধবার আজ ১১ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৬ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৭। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও নেপচুন। আপনার শুভসংখ্যা:২ ও ৭। শুভবার:সোমবার। শুভরত্ন: চন্দ্রকান্তমনি ও এমেথিষ্ট। প্রকৃতিগতভাবে আপনি: অনুভূতিপ্রবণ ও সৌন্দর্যপ্রিয়। বুদ্ধিবৃত্তির ও শৈল্পিক যোগ্যতা আছে আপনার। ইনটুইনশন প্রখর, সুকুমার বৃত্তি ও সৃজনশীলতার প্রতি রয়েছে আপনার প্রবল আকর্ষণ। জীবনের লক্ষ্য সম্পর্কে মনের ডাকে আপনার সাড়া দেয়া উচিত। আপনার মনের ডাকে সাড়া দিতে গিয়ে প্রাথমিকভাবে দুঃখ-কষ্ট এলেও দৃঢ়তা ও ধৈর্য আপনাকে সাফল্যের সোপানে নিয়ে যাবে। আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ওস্তাদ আমীর খসরু, কবি সুফিয়া কামাল, ভি.পি.সিং, সাংবাদিক কামাল লোহানী, পূর্ণেন্দু দস্তিদার, মাউন্ট ব্যাটন, বিপুল ভট্টাচার্য, পদার্থ বিজ্ঞানী জোহান্স জেনসেন, আবু হাসান শাহরিয়ার, মিম প্রমুখ। দ্বাদশ রাশির পূর্বাভাস মেষ রাশি ২১ মার্চ-২০ এপ্রিল \ পারিবারিক পরিবেশ ভালো যাবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি অবসান হতে পারে। পাওনা টাকা আদায়ের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। রাস্তা-ঘাটে সতর্ক হয়ে চলাফেরা করুন। কোনো ধরনের পথ দুর্ঘটনা সম্মুখীন হতে পারেন। দূরের যাত্রা শুভ নয়। বৃষ রাশি ২১ এপ্রিল-২০ মে \ আজ কোনো শোক সংবাদ পেতে পারেন। অনভিপ্রেত সংবাদে বিচলিত হতে পারেন। কাজ-কর্মে হতাশা দেখা দিতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। আর্থিক দিক ভালো যাবে। বিনোদন শুভ । মিথুন রাশি ২১ মে-২০ জুন \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কাজকর্মে আপনজনদের সহযোগিতা পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। পাওনা টাকা আদায় হতে পারে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। কর্কট রাশি ২১ জুন-২০ জুলাই \ মন খুব একটা ভালো থাকবে না। কোনো সন্তানের আচরণে মনে কষ্ট পেতে পারেন। দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। অকারণ চিন্তা কাজকর্মে ক্ষতি হতে পারে। কিছুক্ষণ নির্জনে কাটাতে পারলে শান্তি পাবেন। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন। সিংহ রাশি ২১ জুলাই-২১ আগস্ট \ পুরানো কোনো সমস্যা সমাধান হতে পারে। আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যবসায়িক ব্যাপারে মন দুশ্চিন্তা হতে পারে। আজ বাকি বকেয়া লেনদেন না করলেই ভালো করবেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। কন্যা রাশি ২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যেতে পারে। চাকরিজীবীদের জন্য কর্ম পরিবেশ অনুকূল থাকবে। বেসরকারি চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আছে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছ। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। তুলা রাশি ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ বন্ধু-বান্ধব সম্পর্কে সতর্ক থাকুন। কোনো বন্ধুর দ্বারা সমস্যা উদ্ভব হতে পারে। চঞ্চলতা পরিহার করতে পারলে ভালো করবেন। অন্যথায় কাজের ক্ষতি হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। যাত্রা ও যোগাযোগ শুভ। বৃশ্চিক রাশি ২৩ অক্টোবর-২১ নভেম্বর \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। অহেতুক কোনো বদনামের সম্মুখীন হতে পারেন। ব্যবসা প্রসারের জন্য নতুন বিনিয়োগের প্রয়োজন হতে পারে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। রোমান্স ও বিনোদন শুভ। ধনু রাশি ২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ দিশেহারা হয়ে কিছু না কলেই ভালো করবেন। কোনো উপকারী বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আর্থিক কারণে মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য ভুল বুঝাবুঝি অবসান হতে পারে। প্রবাস আনন্দদায়ক হতে পারে। মকর রাশি ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কর্ম পরিবেশ ভালো থাকবে। পাওনা টাকা কিছু আদায় হতে পারে। আগুন থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কুম্ভ রাশি ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যয়াধিক্য দেখা দিতে পারে। খরচের ব্যাপারে সংযত থাকার চেষ্টা করুন। বিকেলের দিকে কিছুটা অসুস্থ বোধ করতে পারেন। কোনো সমস্যাতে বিচলিত না হলে ভালো করবেন। প্রাপ্তি যোগ আছে। আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। মীন রাশি ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। কেউ আজ আপনার কাজ থেকে সুযোগ নেয়ার চেষ্টা করতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। কাউকে ধার-কর্য না দিলেই ভালো করবেন। দিলে শীগ্রই ফেরত নাও পেতে পারেন।