হুয়াওয়ে-বুয়েট আইসিটি ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:৫২
হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের আয়োজনে সম্প্রতি বুয়েটের ট্রিপল ই এবং সিএসই বিভাগে অনুষ্ঠিত হয়েছে আইসিটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম। গত কয়েক বছরের ধারাবাহিকতায় এ বছরেও এই আয়োজনটি অনুষ্ঠিত হলো। প্রতিযোগিতায় বুয়েটের উভয় বিভাগের শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশের সিইও বেকার বলেন, ‘হুয়াওয়ে বুয়েটের সাথে এই অংশীদারিত্ব এবং সমঝোতার বিষয়ে আগ্রহী এবং হুয়াওয়ে ভবিষ্যতে এমন আরও আয়োজন করবে বলে আশাবাদী।’ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বুয়েটের ট্রিপল ই বিভাগের প্রধান অধ্যাপক তাইফুর আহমেদ চৌধুরী, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মাহফুজুল ইসলাম এবং অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। বুয়েটের সাবেক শিক্ষার্থী ও হুয়াওয়ে বাংলাদেশের ডিরেক্টর মো. আবুল মনসুর রেজাউদ্দিন বাংলাদেশ এবং সারাবিশ্বে হুয়াওয়ের উপস্থিতি সমপর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। অনুষ্ঠানে একটি হুয়াওয়ে এক্সপেরিয়েন্স বুথ ছিল যেখানে হুয়াওয়ের সমস্ত নতুন স্মার্টফোন প্রদর্শন করা হয়। উপস্থিত শিক্ষার্থীদের জন্য হুয়াওয়ের পক্ষ থেকে ৬% ডিসকাউন্ট কার্ডও দেওয়া হয় যা তারা যেকোনো হুয়াওয়ে স্মার্টফোন কিনতে ব্যবহার করতে পারবেন।