ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের সকল কর্মীকে আইটি প্রশিক্ষণ প্রদান করে দক্ষ করে তুলবে ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটি (ডিআইআইটি)। সম্প্রতি এ বিষয়ে ডিআইআইটি এবং ব্র্যাক আইটি সার্ভিসেসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ড্যাফোডিল গ্রুপের বোর্ডরুমে আইসিটি প্রশিক্ষণ, সার্ভিস ও সলিউশন বিষয়ে স্বাক্ষরিক এই চুক্তিতে ডিআইআইটির পক্ষে পরিচালক রথীন্দ্রনাথ দাস ও ব্র্যাক আইটি সার্ভিসেসের পক্ষে প্রতিষ্ঠানটির মানবসম্পদ বিভাগের প্রধান দিলরুবা শারমিন চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে ডিআইআইটির নির্বাহী পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান, উপ-পরিচালক শাহ নেওয়াজ মজুমদারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
