টেক ফটো

আপডেট : ২৪ জুন ২০১৪, ১৯:৫৩
অগমেন্টেড রিয়েলিটির ব্যবহার করে এবারে জাপানের অ্যাপারেল শপ আরবান রিসার্চ টোকিওর ফ্যাশ বিল্ডিং পার্কোতে চালু করেছে একটি ভার্চুয়াল ফিটিং রুম। এই যন্ত্রের সামনে দাঁড়িয়ে ওই শপের যেকোনো পোশাক নিজের শরীরে কেমন লাগবে তা দেখে নেওয়া যাবে। এর জন্য পোশাকটি পড়তে হবে না, পোশাক নির্বাচন করে দিলেই ডিসপ্লেতে ভেসে উঠবে সেটি পড়া অবস্থার ছবি। শরীর নাড়ালে সেই অনুযায়ী বিভিন্ন কৌণিক বিন্যাসের ছবিও ধরা পড়বে। ১৭ জুন চালু হয় এই ভার্চুয়াল ফিটিং রুম। এই ছবিতে যন্ত্রটি ব্যবহার করে এক মডেলকে দেখা যাচ্ছে ট্রায়াল দিতে।