সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:০৪
পটিয়া প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ চট্টগ্রামের পটিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠান গতকাল মঙ্গলবার পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পটিয়া প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে ও সহ-সভাপতি আহমদ উল্লাহের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী নাজিম উদ্দিন শ্যামল। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী টিপু, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট গীতিকার ও সুরকার আবদুল গফুর হালী, শিক্ষা বিষয়ে প্রধানমন্ত্রী কর্তৃক স্বর্ণ পদকপ্রাপ্ত ও বিশিষ্ট শিল্পপতি লোকমান হাকিম। জয়পুরহাটে এসিড বিক্রেতা-ক্রেতা ও ব্যবহারকারীদের মতবিনিময় জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে এসিড বিক্রেতা-ক্রেতা এবং ব্যবহারকারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা এসিড নিয়ন্ত্রণ কমিটি ও এসিড সারভাইভারস ফাউন্ডেশনের আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জয়পুরহাট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা ইতি, সমাজ সেবা কর্মকর্তা নূর মোহাম্মদ, ব্র্যাকের জেলা প্রতিনিধি আকতারুল ইসলাম, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের প্রতিনিধি জহিরুল ইসলাম ও অনিমেষ চন্দ্র এনজিও ফোরামের প্রতিনিধি অপূর্ব সরকার। মাদারীপুরে পাবলিক সার্ভিস ডে উপলক্ষে মতবিনিময় সভা মাদারীপুর প্রতিনিধি \ পাবলিক সার্ভিস সপ্তাহ পালন উপলক্ষে গতকাল মঙ্গলবার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাহেদ হোসেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের নাগরিকবৃন্দ, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ডিমলায় কৈ মাছের পোনা বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী ডিমলায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মাঠে মত্স্যজীবীদের মাঝে বিনামূল্যে থাই কৈ জাতের পোনা বিতরণ করা হয়। ইন্টিগ্রেটেড এগ্রিকালচার প্রোডাকিটিভিটি প্রজেক্টের আওতায় ৭৫জন মত্স্য চাষিকে ১হাজার ৩শ’ পিচ করে থাই কৈ বিতরণ করা হয়। পোনা মাছ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তবিবুল ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা আলতাফ হোসেন। এ সময় ৭টি ইউনিয়নের কমিউনিটি ফেসিলিটেটর, মত্স্য চাষি উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম পৌরসভা ‘ক’ শ্রেণিতে উন্নীত চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভা ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. খলিলুর রহমান সোমবার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ ঘোষণা দেয়া হয়। ২০০৩ সালের ৩০ এপ্রিল চৌদ্দগ্রাম পৌরসভা গঠিত হলেও ২০১১ সালের ১৮ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পৌর মেয়র নির্বাচিত হন। ২০১২ সালের সেপ্টেম্বরে পৌরসভাটি ‘গ’ থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত হয়। ২১ মাসের মাথায় ‘খ’ থেকে ‘ক’ শ্রেণীতে উন্নীত হওয়ায় পৌর কার্যালয়ে আনন্দের জোয়ার বইছে। এদিকে পৌরসভাকে ‘ক’ শ্রেণীতে উন্নীত করায় গতকাল মঙ্গলবার চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত আনন্দ মিছিলে মেয়র মিজানুর রহমানসহ সকল কাউন্সিলর, আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। হোমনায় ফলদ বৃক্ষমেলা উদ্বোধন হোমনা (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার হোমনা শিল্পকলা একাডেমী মাঠে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নূরুস শফিউর রহমান। ইউএনও আহমেদ জামিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক এএসএম আঃ খায়ের। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী। গৌরীপুর পৌরসভার বাজেট ঘোষণা গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০১৪-২০১৫ অর্থবছরের ১৮ কোটি ১১ লক্ষ ৪০ হাজার ৯৪৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৌর মিলনায়তনে মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। এতে উন্নয়ন খাতে প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ১৫ কোটি ৫৬ লক্ষ টাকা ও রাজস্ব খাতের আয় ধরা হয়েছে আড়াই কোটি ৬ হাজার ৪২৩ টাকা । বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সভাপতি এবং এ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ অলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ দুটির নাম ঘোষণা করা হয়। বরগুনা পৌর আওয়ামী লীগের কমিটি গঠন বরগুনা (উত্তর) প্রতিনিধি \ বরগুনা পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে মো. আলমগীর কবীর সভাপতি এবং পৌর মেয়র মো. শাহাদাত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মিলনায়তনে সোমবার সম্মেলনের উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। গোপালদীতে বিদেশ গমন ইচ্ছুক নারীদের নিয়ে কর্মশালা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নিরাপদে বিদেশ গমন ইচ্ছুক নারীদের নিয়ে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপর উদ্যোগে কর্মশালা গতকাল মঙ্গলবার ওকাপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, ফিল্ড অফিসার আমিনুল হক, ফিল্ড অর্গানাইজার চিনু রানী মোদক, পিয়ার তৌফিকুর রহমান, মাসুদা আক্তার, লুত্ফা বেগম, রাশিদা বেগম, রুনা ইসলাম । প্রশিক্ষণ দেন, সালমা আক্তার মনি। কাউখালীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের র্যালি কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ ‘কারিগরি শিক্ষা গ্রহণ করবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’- এ শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অধ্যক্ষ রতন কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম। মাগুরায় ফ্রিল্যান্সার বিষয়ক কর্মশালা শুরু মাগুরা প্রতিনিধি \ মাগুরা সার্কিট হাউস মিলনায়তনে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ফ্রিল্যান্সার টু অন্ট্রাপ্রনার বিষয়ক কর্মশালা। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মাসুদ আহম্মদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এ কে এম তারেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর এলিয়াস হোসেন, এনডিসি নকিব হোসেন তরফদার।এ প্রশিক্ষণ চলবে আগামী শনিবার পর্যন্ত।ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এ কর্মসূচির আয়োজন করেছেন। কালীগঞ্জে বেসিক সেলাই-কাটিং প্রশিক্ষণ কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে দি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) গাজীপুরের কালীগঞ্জে বেসিক সেলাই-কাটিং প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফারহানা ইয়াসমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই-এর পরিচালক মো. আনোয়ার সাদ্দাদ সরকার, নারী উদ্যোক্তা উন্নয়ন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক কফিল উদ্দিন কাইয়া, জেলা মহিলা বিষয়ক অফিসার সালমা জাহান। গোবিন্দগঞ্জে অঞ্জলী হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন গোবিন্দগঞ্জ (গাইবান্ধা ) সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জে অন্তঃসত্ত্বা অঞ্জলী রানীর হত্যাকারীদের বাঁচানোর ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রতিবাদ এবং অবিলম্বে আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে গতকাল মঙ্গলবার শত শত নারী পুরুষ ঢাকা-রংপুর মহাসড়কের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। গোবিন্দগঞ্জ পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে নাগরিক কমিটি, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন একাত্মতা ঘোষণা করে অংশ নেয়। উল্লেখ্য ২১ মে জমিজমা সংক্রান্ত বিবাদে প্রতিপক্ষের হামলা ও মারপিটে উপজেলার শিবপুর ইউনিয়নের সরদারহাটের নিত্যরঞ্জনের স্ত্রী অন্তঃসত্ত্বা অঞ্জলী রানী নিহত হয়। এ ব্যাপারে লুত্ফর রহমান আকন্দসহ ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মিরপুরে নারী ফোরামের কর্মশালা মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়া মিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা গভর্ন্যান্স প্রজেক্টে (ইউজেডজিপি) স্থানীয় সরকারের সহযোগিতায় গতকাল মঙ্গলবার উপজেলা সম্মেলনকক্ষে নারী ফোরামের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস প্রমুখ। সোনারগাঁওয়ে ডিজিটাল মেলা উদ্বোধন সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ সোনারগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামে গতকাল মঙ্গলবার সকাল থেকে ২দিন ব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন করা হয়েছে। মেলা উদ্বোধন করেন মো: আনিছুর রহমান মিঞা জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। উপস্থিত ছিলেন নুরুন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নারায়নগঞ্জ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মুরাদুল হাসান, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি বাবুল মোশারফ, যুগ্ন-সম্পাদক আল আমিন তুষার প্রমুখ। মহেশপুরে ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ মহেশপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৮ ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মহেশপুর ডিগ্রী কলেজের ইয়ার সভাপতি সাজ্জাদ হোসেনের উপর হামলার ঘটনায় সোমবার রাত্রে তার পিতা বাদি হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছে, এমামলার আসামি হল উপজেলা ছাত্রলীগের সভাপতি এম এ আসাদ এবং একই কমিটির নেতা আরিফুজ্জামান বিপাশ, ফরাদ, বাবু, টোটেন, ওমরফারুক, লাল্টু, সুমন। বানারীপাড়ায় ডিজিটাল মেলা শুরু বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায়‘বিশ্বজগত্ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে’শ্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এ মেলা উদ্বোধন করেন। এসময় তিনি বলেন সরকার তথ্য প্রযুক্তির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউএনও সৈয়দ এজেড মোরশেদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল ও সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। বিরামপুর পৌরসভার বাজেট ঘোষণা বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের বিরামপুর পৌরসভার ২০১৪-১৫ অর্থ বছরের ২৯ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৭৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা হলরুমে এ বাজেট ঘোষণা করেন, পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ। এসময় নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান, সচিব সেরাফুল ইসলাম, সহ-প্রকৌশলী সেলিম উদ্দিন, হিসাব রক্ষক মোস্তাফিজুর রহমান, পৌর কাউন্সিলরবৃন্দ ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফুলবাড়িতে শিশুদের মাঝে পুষ্টি বিতরণ ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা \ দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার হতদরিদ্র শিশুদের শরীরে ৫টি ভিটামিন সমৃদ্ধ করার লক্ষ্যে পুষ্টিকণা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেসরকারি সংস্থা ইইপি/সিঁড়ি/নেটজ-এর সার্বিক সহযোগিতায় এবং পল্লীশ্রী সংস্থার ব্যবস্থাপনায় সংস্থার কার্যালয়ে ৪৭ জন হতদরিদ্র শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বৃদ্ধির জন্য ১ হাজার ৪১০ প্যাকেট পুষ্টিকণা বিতরণ করা হয়। পল্লীশ্রী সংস্থার ফুলবাড়ি ইউনিট ম্যানেজার শিখা রানী দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন যথাক্রমে ফুলবাড়ি প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। ঝিনাইদহে জামায়াত শিবিরের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ১৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, হরিণাকুন্ডু থানায় ৮ জন, ঝিনাইদহ সদর থানায় ৫ জন, কালীগঞ্জ থানায় ১ জন ও কোটচাঁদপুর থানায় ২ জনকে গ্রেপ্তার করা হয়। কালীগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল মেলা উদ্বোধন কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই দিনব্যাপী ‘উপজেলা ডিজিটাল মেলা’ উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি মেলা উদ্বোধন করেন। ইউআরসি ইন্সট্রাক্টর তরিকুল ইসলাম সেগুনের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস প্রমুখ। ময়মনসিংহে আধুনিক প্রযুক্তি ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহ জেলায় কৃষি বিভাগের সকল কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদেরকে নিয়ে ‘ফসল উত্পাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জয়নুল আবেদীন মিলনায়তনে কৃষি সমপ্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. মাতহুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ বিভাগের খাদ্যশস্য উইং-এর পরিচালক কৃষিবিদ মো. আব্বাস আলী। কৃষি সমপ্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. এস এম আবুল হোসেন ও জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম এ প্রশিক্ষণে বক্তব্য রাখেন।