বিজিবি’র ৮৪তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:৩৮
দেশের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার বিজিবি’র ব্যাটালিয়ন দপ্তরে ৮৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রিপোর্ট ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। সাতকানিয়া (চট্টগ্রাম) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বায়তুল ইজ্জতে অবস্থিত বিজিবি‘র ট্রেনিং সেন্টার এন্ড স্কুলে গতকাল ২৪ জুন সকালে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র মহা-পরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, পিএসসি, জি। প্রধান অতিথির সঙ্গে অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুলের কমান্ড্যান্ট কর্নেল মো. আশরাফুল আলম, পিএসসি ও রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আবদুর রহিম, জি। অন্যদের মধ্যে বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আহমেদ আলী, বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ড্যান্ট কর্নেল একেএম সাইফুল ইসলাম ও ব্রিগেডিয়ার জেনারেল নাকিব আহমেদ চৌধুরীসহ চট্টগ্রাম অঞ্চলের সামরিক ও বিজিবি‘র ঊর্ধ্বতন কর্মকর্তা, সাতকানিয়া ও বান্দরবানে কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে এ মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন। চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে গতকাল মঙ্গলবার ৯বিজিবি’র ব্যাটালিয়ন সদর দপ্তরে ৮৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় ৯বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আবু জাফর শেখ মোঃ বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কে এম ফেরদাউসুল শাহাব। এসময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক জহাঙ্গীর কবির, পুলিশ সুপার বশির আহমেদসহ সরকারি বেসরকারি কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে ৯বিজিবি’র ব্যাটালিয়ন সদরে ৮৪তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ বিজিবি’র ১০৫০জন সদস্য ৬ মাসের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মিরপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার মিরপুরে ৩২ ব্যাটালিয়নের উদ্যোগে এ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি সদর দপ্তরের উপ-মহাপরিবালক ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকী। এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার লেঃ কর্নেল খন্দকার মাহমুদ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, চুয়াডাঙ্গাস্থ ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম মনিরুজ্জামান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, কুষ্টিয়া সেক্টরের জেনারেল স্টাফ অফিসার মেজর তারেক মাহমুদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আজমেরী জাহিদ হোসেন প্রমুখ।