দাউদকান্দিতে মেয়র নির্বাচন কাল

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:৩৮
দাউদকান্দির পৌর মেয়র নাছির উদ্দিন আহমদের মৃত্যুতে দাউদকান্দি পৌর মেয়রের পদটি শূন্য হলে সেই পদে আগামীকাল ২৬ জুন বৃহস্পতিবার উপ-নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি বর্তমান উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান কেএমআই খলিল, পৌর বিএনপি সভাপতি ভিপি আব্দুছ ছাত্তার ও উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক কাউছার আলমের মধ্যে।