জোকস

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:৪২
 সর্দারজি বহুদিন পর রাজস্থানে তার এক বন্ধুকে ফোন করেছেন। সে সময় বন্ধুটি বাসায় ছিল না বলে তার ফোনের আনসারিং মেশিন থেকে একটি স্বয়ংক্রিয় কণ্ঠ শোনা গেল, ‘আপনি যাকে ফোন করেছেন তিনি এই মুহূর্তে বাসায় নেই। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে আবার ফোন করুন।’ আনসারিং মেশিনের এই কথা শুনে রাগে ফোন রেখে রীতিমতো ক্ষেপে গেলেন সর্দারজি। বউকে ডেকে বললেন, ‘আমার এই বন্ধুর কত উপকার আমি করেছি। অথচ আজ ও নিজেই ফোন ধরে আমাকে বলছে ও নাকি বাসায় নেই।’  স্বামী, স্ত্রী ডেন্টিস্টের চেম্বারে গিয়েছেন। স্বামী :আমি একটি দাঁত তুলাতে চাই। কোনো রকম অবশ বা অজ্ঞান করা লাগবে না, কারণ আমার খুব তাড়া আছে। জাস্ট তুলে ফেলুন, যত তাড়াতাড়ি সম্ভব। ডেন্টিস্ট :আপনি একজন খুব সাহসী মানুষ। এখন দেখান, কোন দাঁতটা তুলতে হবে। স্বামীটি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, ‘তোমার মুখ খুলো এবং ডাক্তারকে দেখাও কোন দাঁতটা তুলতে হবে!’  কোম্পানির ডিরেক্টর দুই সপ্তাহ আগে নিয়োগকৃত যুবক কর্মচারীকে ডেকে রাগতস্বরে বলছে, ‘এইসব কী? তুমি ভাইভাতে বলেছিলে, তোমার পাঁচ বছরের অভিজ্ঞতা আছে। আজ ভেরিফিকেশন করে দেখলাম এটা তোমার প্রথম চাকরি!’ যুবক কর্মচারী :জ্বি স্যার। আপনার চাকরির বিজ্ঞপ্তিতে এটাও উল্লেখ ছিল যে প্রার্থীকে অবশ্যই ভালো কল্পনাশক্তির অধিকারী হতে হবে...।  একটা মেয়েকে দেখে একটা ছেলের খুব পছন্দ হলো। ছেলেটি মেয়েটির নাম জানতে ইচ্ছে হলো, কিন্তু সরাসরি বলতে পারছিল না। তখন মেয়েটিকে প্রশ্ন করল :আচ্ছা, আপনি কি এমন কাউকে চিনেন যার নাম আর আপনার নাম একই। মেয়েটি বলল :হ্যাঁ, চিনি। ছেলে :কী নাম তার? মেয়ে :পলি