টেক ফটো

আপডেট : ২৪ জুন ২০১৪, ২০:৫৮
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনে তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘দ্য হোয়াইট হাউজ সায়েন্স ফেয়ার’। শিশু-কিশোরদের উপস্থিতিতে জমজমাট এই আয়োজনের ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো সায়েন্স ফেয়ারে হাজির ছিল খুদে এই উদ্ভাবক দলও। ‘লেগো কুইনস’ নামের এই দলটি লেগো দিয়েই বন্যা প্রতিরোধে সক্ষম সেতুর মডেল প্রদর্শন করে। ০০ হোয়াইট হাউজ সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করা খুদে উদ্ভাবকদের একাংশকে সাথে নিয়ে বিশেষ বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ০০ ফ্লোরিডার ১২ বছর বয়সী খুদে উদ্ভাবক পেটন রবার্টসন হোবারম্যাস স্ফিয়ার নিয়ে হাজির হয় মেলায়। সেটি নিয়েই এক ফাঁকে খেলছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৯০০০০ টেক্সাসের ডেইডর ক্যারিলোর বয়স মাত্র ১৮ বছর। এই বয়সেই তিনি নিজেই তৈরি করেছেন একটি রেসিং ইলেক্ট্রিক কার। সেটি নিয়েই ক্যারিলো হাজির হন হোয়াইট হাউজে।