ধামইরহাটে পারিবারিক সহিংসতা প্রতিরোধে কর্মশালা

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:১৭
নওগাঁ প্রতিনিধি \ নওগাঁ ধামইরহাটে দিনব্যাপী পারিবারিক সহিংসতা প্রতিরোধে সুরক্ষা আইন-২০১০ এর উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সিডব্লিউএফডি’র আলোকিত মানুষ প্রকল্প মঙ্গলবাড়ী শাখার উদ্যোগে ওই সংস্থার রিসোর্স সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী সানুজ্জামান নান্নুর সভাপতিত্বে এ সময় কাউন্সিলর শাম্মী আকতার, প্রকল্পের শাখা সমন্বয়কারী নারী ব্যক্তিত্ব জুলেখা আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।