ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
আগামী ২৭ জুন বাগেরহাট জেলার ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ পরিদর্শনে আসছেন মোজাম্বিকের সাবেক প্রেসিডেন্টসহ ২০ সদস্যের প্রতিনিধি দল। সূত্র জানায়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ইউনিয়ন পরিষদকে শক্তিশালি করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে এই ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উক্ত ইউনিয়ন পরিষদ সেরা ইউনিয়নগুলোর একটিতে পরিণত হয়েছে। দি হ্যাঙ্গার প্রজেক্ট এই সফরের আয়োজন করেছে।
