বীর মুক্তিযোদ্ধা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা প্রাক্তন মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। কর্নেল আকবরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার বাসভবনে কোরআনখানি, কুমিল্লা সংরাইশ সালেহা উচ্চ বালিকা বিদ্যালয়ে কোরআনখানি, মরহুম মন্ত্রীর সমাধি লাকসাম চিতষীতে কোরআনখানি এবং কুমিল্লা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ে বাদ আসর স্মরণ সভা ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। মরহুম মন্ত্রীর পুত্র ইসমাইল হোসেন, ফয়সাল হোসেন, সাদ্দাম হোসেন, কাদের হোসেন ও কন্যা সালেহা হোসেন দেশবাসীর কাছে আকবর হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।-প্রেস বিজ্ঞপ্তি
