শোক সংবাদ

আপডেট : ২৪ জুন ২০১৪, ২১:৫৪
রমেন্দ্রনাথ বিষ্ণু টাঙ্গাইলের কালিহাতীর প্রবীণ শিক্ষাবিদ কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রমেন্দ্রনাথ বিষ্ণু (৭৮) ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার ভোর সোয়া পাঁচটার দিকে পরলোকগমন করেন। চিরকুমার রমেন্দ্রনাথ বিষ্ণুর মৃত্যুর খবর কালিহাতীতে পৌঁছলে সেখানে শোকের ছায়া নামে। তিনি প্রায় ত্রিশ বছর শিক্ষকতা করেন। ঢাকা থেকে রমেন্দ্রনাথ বিষ্ণুর মরদেহ তার দীর্ঘদিনের কর্মস্থল কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নেয়া হয়। সেখান থেকে তার গ্রামের বাড়ি খিলদায় নিয়ে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়। দিল রওশন বানু ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মুফদী আহমেদের মাতা ও নীলফামারী জেলার ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের সমাজ সেবক মরহুম আবু তোফাজ্জল আলমগীর হোসেন ওরফে আলম হোসেনের সহধর্মীণী দিল রওশন বানু (৭৮) সোমবার রাতে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার সকাল ১১টায় ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে মরহুমার দাফন সম্পন্ন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আবু রায়হান ফকির কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান ফকির (৫৭) ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মঙ্গলবার সকাল ১১টায় নান্দাইল উপজেলার স্থানীয় কালিয়ান বাজার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। এম এ মজিদ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী গ্রামের বিশিষ্ট সমাজসেবক বেসরকারি সংস্থা হিতৈশী বাংলাদেশ এর স্বত্বাধিকারী ঢাকাস্থ বৃহত্তর রংপুর জেলার সমিতির সিনিয়র সহ-সভাপতি, লালমনিরহাট জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মজিদ (৫২) গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। গত ১৯ জুন ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হন। তিনি স্ত্রী, ২ কন্যা রেখে গেছেন। আজ বুধবার সকাল ১০টায় মদাতীস্থ গ্রামের বাড়িতে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে এবং বৃহস্পতিবার তার কুলখানী অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে।