নতুন নির্বাচন হবে কিনা সে সিদ্ধান্ত রাজনৈতিক দলের

আপডেট : ২৪ জুন ২০১৪, ২২:১২
বাংলাদেশে নতুন করে নির্বাচন হবে কিনা সে সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপরই নির্ভর করছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। সোমবার পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নতুন করে নির্বাচন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে উপ-মুখপাত্র মারি হার্ফ এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। গত ৩০ এপ্রিল বাংলাদেশ বিষয়ে এক শুনানিতে নিশা দেশাই বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদারে পরিণত হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রত্যাশা করি। আমরা বারবার বলেছি সামনে এগোনোর একমাত্র উপায় হলো সংলাপ। এই অবস্থান পরিবর্তন হয়নি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া উচিত।