আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচন বর্জন ও বয়কটের আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার ই তো অবৈধ, সেখানে এ উপ-নির্বাচনও অবৈধ। যেহেতু এ নির্বাচনে বিএনপি নেই সেহেতু এ উপ-নির্বাচনও অবৈধ।’
মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে এ প্রতিবেদকের সঙ্গে উপ-নির্বাচন নিয়ে কথা বলেন রিজভী আহমেদ।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ইতিমধ্যে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জয়পুরহাটে জনসভাতে বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি সুস্পষ্ট বলেছেন, এ সরকার অবৈধ সরকার। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। এ সরকার যা করছে তার সবই অবৈধ।
