২ নম্বর সতর্ক সংকেত থাকায় দক্ষিণাঞ্চলের অভ্যন্তরীণ সকল রুটে গতকাল মঙ্গলবারও তৃতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। গতকাল বিকাল ৪টা পর্যন্ত ৬৫ ফুটের নিচের এমএল টাইপ একতলা লঞ্চ চলাচল করেনি। বরিশাল নদী বন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত ছিল। ঐ সময়টুকুর জন্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছিল। এছাড়া গত রবিবার থেকে ২ নম্বর সতর্ক সংকেতে বরিশাল, ভোলা, লালমোহন, পাতারহাট, হিজলা ও পটুয়াখালীসহ সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়।
