গল্প নয় সত্যি

কুকুরকে শান্ত রাখার গ্যাজেট!

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৩৬
বিশ্বের অনেক দেশেই পোষা প্রাণী হিসেবে বাড়তি কদর রয়েছে কুকুরের। তবে নিজের শখের এই কুকুরটিই যদি অকারণে রাত বিরাতে বিকট স্বরে ডাকতে শুরু করে তবে তা অশান্তির কারণ হয়ে দেখা দেয় বৈকি। এমনকি প্রতিবেশির কুকুরের ডাকের কারণে বিরক্ত হয়ে পুলিশে খবর দেওয়ার মতো ঘটনার দৃষ্টান্তও নানা সময়ে স্থাপিত হয়েছে পশ্চিমা অনেক দেশে। অন্যদিকে কুকুরটি যারা পুষছেন তারাও অনেক সময় রাতের বেলায় কুকুরের এই অকারণ ডাকাডাকিতে উদ্বিগ্ন হয়ে ওঠেন। মূলত এসব কিছু মাথায় রেখেই এবার প্রযুক্তির মাধ্যমে সমস্যাটির সমাধান করতে এগিয়ে এসেছে ‘হ্যামেচার শে¬মার’ নামের একটি মার্কিন প্রতিষ্ঠান। সম্প্রতি তারা এমন একটি গ্যাজেট উদ্ভাবন করেছে যেটি খুব সহজেই কুকুরের অকারণ ঘেউ ঘেউ বন্ধ করতে সক্ষম হবে। উদ্ভাবকদের দাবি, ‘বার্ক ডিটারিং আল্ট্রাসনিক কলার’ নামের এই গ্যাজেটটি কুকুরের গলায় পড়িয়ে দিলে তা নির্ধারিত যেকোনো সময়ই কুকুরের ডাকাডাকি প্রতিরোধ করতে সক্ষম হবে। এজন্য এই গ্যাজেটটিতে একটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং শ্রবণাতীত তরঙ্গ বা শব্দ উত্পন্ন করতে সক্ষম অংশ থাকে। কলারটি পড়া অবস্থায় কুকুরটি যখন প্রথমবার ঘেউ ঘেউ করতে শুর’ করে তখনই গ্যাজেটের বিল্ট-ইন মাইক্রোফোন সেটি শনাক্ত করে উচ্চমাত্রার শ্রবণাতীত কিছু শব্দ সম্প্রচার করতে থাকে। এই তরঙ্গ বা শব্দ মানুষ শুনতে না পেলেও কুকুর ঠিকই তা শুনতে পায় এবং এ ধরনের আকস্মিক শব্দে স্তম্ভিত হয়ে পড়ে। ফলে দ্বিতীয়বার সে আর ডাকাডাকি করতে সস্তি বোধ করে না এবং চুপ থাকতে বাধ্য হয়। এ ছাড়া কয়েকদিন এটি গলায় পড়ার পর কুকুরটিও বুঝতে পারে যে এই যন্ত্র গলায় বাঁধা অবস্থায় অকারণে ডাকাডাকি করাটা ঠিক হবে না। ‘হ্যামেচার শে¬মার’ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে অচিরেই বাণিজ্যিকভাবে বাজারে আসতে যাওয়া এই গ্যাজেটটি কিনতে খরচ পড়বে ৩৯.৯৫ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৩,১০০ টাকার মতো।