কক্সবাজারে আসুসের ডিলার সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৪১
গ্লোবাল ব্র্যান্ডের আয়োজনে সম্প্রতি কক্সবাজারের অনুষ্ঠিত হয়ে গেল ‘আসুস পার্টনার মিট ২০১৪’ শীর্ষক ডিলার সম্মেলন। এতে দেশব্যাপী আসুসের ডিলার প্রতিষ্ঠানের ৫৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ্, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার, আসুস বাংলাদেশের কান্ট্রি পণ্য ব্যবস্থাপক আল ফুয়াদ, আসুস চ্যানেল বিক্রয় ব্যবস্থাপক কাজী মেহেদী হাসান, আসুস ন্যাশনাল বিক্রয় ব্যবস্থাপক জিয়াউর রহমানসহ আসুস এবং গ্লোবাল ব্র্যান্ডের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আব্দুল ফাত্তাহ্ বলেন, ‘আইটি সেক্টরকে সামনের দিকে এগিয়ে নিতে পরস্পরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে।’ তিনি পূর্বের ন্যায় ভবিষ্যতেও ডিলারদের সহযোগিতা পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ছিল আসুসের ওপর আলোচনা, আসুসের সর্বশেষ প্রযুক্তি এবং আসন্ন পণ্যের বিবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে র্যাফেল ড্রয়ের মাধ্যমে অতিথিদের মধ্য থেকে ৩০ জনকে আসুসের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।