গুগল গ্লাসে বাড়ছে র্যাম

আপডেট : ২৫ জুন ২০১৪, ১৯:৪১
যুক্তরাষ্ট্রের পর যুক্তরাজ্যের বাজারেও বিক্রি শুরু হয়েছে গুগল গ্লাসের। অত্যাধুনিক এই গ্যাজেট গতির দিক থেকেও এগিয়ে রয়েছে। তবে এতেও সন্তুষ্ট নয় গুগল। যে কারণে ভবিষ্যতের গুগল গ্লাসের মডেলগুলোতে র্যাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। এখন পর্যন্ত গুগল গ্লাসের মডেলগুলোতে ১ গিগাবাইট র্যাম ব্যবহূত হলেও পরবর্তী মডেলগুলোতে ব্যবহূত হবে ২ গিগাবাইট র্যাম। ফলে এসব গুগল গ্লাস আগের তুলনায় আরও বেশি গতিসম্পন্ন হবে। এর মধ্যে অবশ্য গত মার্চ মাস থেকে বাজারে ছাড়া গুগল গ্লাসের ব্যটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে আগের তুলনায় ১৫ ভাগ।