রংপুর সিটি করপোরেশনের ৫শ’ কোটি ১৪ লাখ ১৬ হাজার ১৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার নগরের এসোড মিলনায়তনে সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু এ বাজেট ঘোষণা করেন। প্যানেল চেয়ারম্যান আবুল কাসেমের সভাপতিত্বে ও কাউন্সিলর গোলাম কবীর কাজলের সঞ্চালনায় বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিটি করপোরেশেনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, রংপুর প্রেসক্লাবের সভাপতি একেএম ফজলুল হক, সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, মহিলা কাউন্সিলর আঞ্জু মনোয়ারা বেগম প্রমুখ।
বাজেটে অবকাঠামো ও সড়ক উন্নয়ন স্বাস্থ্য, পয়ঃপ্রণালী, ওষুধপত্র, চিকিত্সা, প্রতিষেধক, প্রাইমারি হেলথ কেয়ার, সরকার কর্তৃক উন্নয়ন সহায়তা মঞ্জুরি, ডিপিপি, জিওবি, আইসিজিপিসহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে।
