গতকাল রাজধানীর ট্রাষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত রংপুর ফাউন্ড্রী লিমিটেডের (আরএফএল) ৩৪ তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানীর চেয়ারম্যান লেঃ কর্ণেল মাহতাবউদ্দিন আহেমদ (অবঃ), ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, নির্বাহী পরিচালক রথীন্দ্র নাথ পালসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় ২০১৩ সালের জন্য ২২ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়
সম্প্রতি ইডটকো বাংলাদেশ কর্পোরেট অফিসে রবি, ফাইবার এট হোম এবং ইডটকোর মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে রবি আজিয়াটার সিইও সুপুন বীরাসিংহে, ইডটকো’র পরিচালক আহমেদ আরমান সিদ্দিকি ও ফাইবার এট হোমের ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকি স্বাক্ষর করেন। এসময় তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন
