রশিদে আস্থা আফগানিস্তানের

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩৬

বিশ্বকাপে রশিদ খানের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল আফগানিস্তান। কোচ ফিল সিমন্স বলেন, ‘মনের দিক থেকে রশিদ ৩০ বছর বয়সী। তার কাছ থেকে ঠিক কি প্রত্যাশা সেটা সে জানে।’ তার ওপর আস্থা রাখছেন সাবেক অধিনায়ক আসগর আফগানও। তিনি বলেন, ‘রশিদ হচ্ছে আমাদের প্রধান বোলার। বিশ্বকাপে তিনি হয়ে উঠতে পারেন মূল্যবান সম্পদ, একজন সত্যিকারের গেম চেঞ্জার এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে জানেন।’ রশিদ নিজেও আফগানিস্তানের হয়ে ব্যবধান গড়ে দেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘সেরা হবার জন্য আপনাকে নিজের দক্ষতার প্রতি আস্থা রাখতে হবে। এশিয়া কাপে আমরা সম্পূর্ণ ভিন্ন ধর্মী খেলেছি, সেখানে প্রমাণ করেছি যে কোনো দলকেই আমরা হারাতে পারি।’