প্রশ্ন :আমি এ বছর বিজ্ঞান বিভাগে এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমার পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য কোচিং করা সম্ভব নয়। কোচিং না করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব?
মো. আব্দুল কাদের
সুনামগঞ্জ, সিলেট।
উত্তর :আসলে ভর্তি পরীক্ষার জন্য কোচিংয়ের সংস্কৃতি চালু হলেও কোচিং না করলে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় না, বিষয়টি এমন নয়। আসলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, তার চর্চা কোচিংয়ে করানো হয় বলেই কোচিং করলে সুযোগ বেশি থাকে। কোচিং না করে বাড়িতে বসে মনোযোগ দিয়ে পড়ালেখা করেও ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব। তবে তার জন্য ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরণগুলো ভালো করে বুঝে নিতে হবে। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। এর জন্য পুরোনো বছরের প্রশ্নগুলো সংগ্রহ করতে হবে। সাথে গাইড বইও সংগ্রহ করে নিয়ে প্রশ্নের ধরণ অনুযায়ী মূল বই থেকেই প্রস্তুতি নিতে হবে।
প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : [email protected]
