শ্রীলংকা হেডিংলি টেস্টে ১০০ রানে জিতে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেলো। টেস্টটির পঞ্চম ও শেষ দিনের অন্তিম ওভারে পাওয়া নাটকীয় এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজ জিতলো লংকানরা।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা ১ম ইনিংস- ২৫৭/১০ (সাঙ্গাকারা ৭৯, চান্দিমাল ৪৫; প্লাঙ্কেট ৫/৬৪, ব্রড ৩/৪৬, অ্যান্ডারসন ২/৪৯)।
ইংল্যান্ড ১ম ইনিংস- ৩৬৫/১০ (রবসন ১২৭, ব্যালেন্স ৭৪, বেল ৬৪; ম্যাথুজ ৪/৪৪, এরাঙ্গা ৪/৯৩)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস ৪৫৭/১০ (ম্যাথুজ ১৬০, জয়াবর্ধনে ৭৯; প্লাঙ্কেট ৪/১১২, অ্যান্ডারসন ৩/৯১)।
ইংল্যান্ড ২য় ইনিংস ২৪৯/১০ (মইন আলী ১০৮, রুট ৩১; প্রসাদ ৫/৫০, হেরাথ ৩/৫৯)।
ম্যান অব দ্য ম্যাচ: ম্যাথুজ (শ্রীলঙ্কা)
ম্যান অব দ্য সিরিজ: অ্যান্ডারসন (ইংল্যান্ড) ও ম্যাথুজ (শ্রীলঙ্কা)
