সৃজনশীল নতুন প্রজন্ম গড়তে চাই :প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ জুন ২০১৪, ২১:৩৮
দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করার একমাত্র উপায় শিক্ষা উল্লে¬খ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার সবার মধ্যে শিক্ষার সুযোগ-সুবিধা ছড়িয়ে দিতে চায়। তিনি বলেন, ‘আমরা সবার মধ্যে শিক্ষার সুযোগ ও সুবিধা ছড়িয়ে দিতে চাই। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুদক্ষ ও মূল্যবোধসম্পন্ন দেশপ্রেমিক এবং সৃজনশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে আগ্রহী।’ শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা সচিব ড. মোহাম্মদ সাদিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন। দেশ সেরা ১২ মেধাবীর মধ্যে অদিতি বড়ুয়া এবং আল মুহিত মুকতাদি তাদের প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী ১২ মেধাবীর হাতে পুরস্কার হিসাবে পদক, সনদ এবং প্রত্যেককে একলাখ টাকার চেক প্রদান করেন।