থাকছেন না ভালভার্দে!

আপডেট : ২৮ মে ২০১৯, ২১:৩৭

আগামী মৌসুমে বার্সেলোনা ডাগআউটে আর নাও দেখা যেতে পারে আর্নেস্তো ভালভার্দেকে। মুন্দো দেপোর্তিভো, রেডিও কাতালুনিয়া ও দিয়ারিও স্পোর্তসহ স্প্যানিশ গণমাধ্যমের একটা বড় অংশ জানাচ্ছে যে, সামনের মৌসুমে আর বার্সেলোনার কোচ হিসেবে থাকছেন না তিনি। তবে এ ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সোমবার বার্সেলোনা সভাপতি হোসে মারিয়া বার্তোমিও চলমান সংকট নিরসনে একটি জরুরি সভা ডাকেন, যেখানে কোচ ভালভার্দে ও দলের ক্রীড়া ব্যবস্থাপনা বিভাগে এরিক আবিদাল ও পেপ সেগুরার কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। স্প্যানিশ সংবাদ মাধ্যমের মতে, ভালভার্দের বিদায় প্রায় নিশ্চিত এমনকি সম্ভাব্য কোচদের সঙ্গে যোগাযোগও করেছে বার্সেলোনা। ভবিষ্যত্ কোচ হিসেবে রবার্তো মার্টিনেজ, লরাঁ ব্লঁ, এরিক টেন হ্যাগ ও রোনাল্ড কোম্যানের নাম শোনা যাচ্ছে।