জলঢাকার আরজিনার সাথে স্কাইপির মাধ্যমে সাক্ষাত্কার নিয়েছেন ইটালিয়ান সাংবাদিক ফ্রাঙ্কারোটি। গতকাল বুধবার দুপুর ২টায় স্কাইপিতে শিশু বিয়ে বন্ধে শিশু দলের কার্যক্রম ও ভূমিকা নিয়ে ফ্রাঙ্কারোটি আরজিনার সাথে প্রায় ৫০ মিনিট ফোনালাপ করেন। এসময় প্ল্যান ইন্টারন্যাশনালের নীলফামারীর প্রোগ্রাম ইউনিট ম্যানেজার ডা. হূষিকেশ সরকার আরজিনাকে সহযোগিতা করেন। উল্লেখ্য, আরজিনা গত ৭ বছর ধরে উপজেলার কৈমারী ইউনিয়নে স্বাস্থ্য, শিক্ষা, শিশু বিয়ের কুফল সম্পর্কে সচেতনতামূলক কাজে করে আসছেন। তিনি গতবছর মে মাসে নরওয়েতে অনুষ্ঠিত অসলো ফ্রিডম ফাউন্ডেশন আয়োজিত সম্মেলনে যোগদান করেন। এ বিষয়ে আরজিনা জানান, বিশ্বের দরবারে বাংলাদেশের বাল্যবিয়ে বন্ধসহ শিশু অধিকারের বিষয়বস্তু বিশ্বে প্রচার করার জন্যই এ ফোনালাপ করেন।
