চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সিসিডিবি ইউনিট কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সিসিডিবি ফোরামের ১০ জন সদস্যকে নিয়ে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ৯০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে ১০টি সেলাইমেশিন বিতরণ করা হয়েছে গতকাল বুধবার। এরিয়া ম্যানেজার নুরুল আলম শুভর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল হক।
