২৭ জুন, ২০১৪ খ্রিস্টাব্দ, শুক্রবার
আজ ১৩ আষাঢ়, ১৪২১ বঙ্গাব্দ এবং ২৮ শাবান, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কর্কট রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-২৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৫২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা:৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা:২ ও ৯। শুভবার:সোম ও মঙ্গল । শুভরত্ন: মুক্তা ও রক্তপ্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি:সাহসী ও নির্ভীক। নিজের চিন্তা ও কথা দৃঢ়তার সাথে ব্যক্ত করতে পারেন। দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। কাজের ফলাফলকে নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন। সরাসরি লক্ষ্যে পৌঁছতে চান। ব্যক্তিগত অগ্রগতি আপনার কাছে গুরুত্বপূূর্ণ। সফল, খ্যাতিমান ও জনপ্রিয় হওয়ার জন্যে লক্ষ্য রাখতে হবে যেন আপনার দৃঢ়তা একগুঁয়েমিতে পরিণত না হয়। আপনাকে কুশলী ও সতর্ক হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:চিত্রশিল্পী ফিলিপ গেস্টন, নাট্যকার ডেভিড মার্কার, রাহুলদেব বর্মন, ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ব্যবসায়িক দিক ভালো যাবে। মন খুব একটা ভালো থাকবে না। বিবিধমুখী চিন্তায় মন আচ্ছন্ন থাকবে। কলহ বিবাদে জড়াবার আশঙ্কা আছে। ভ্রমণে সতর্কতা অবলম্বন করুন। দূরের যাত্রা শুভ নয়।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। চঞ্চলতা ক্ষতির কারণ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। কাজ-কর্মে কোনো বন্ধু বা আত্মীয়ের সহযোগিতা পেতে পারেন। বিকেলের দিকে ভালো কোনো সংবাদ পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আপনজনদের সহযোগিতা পাবেন। পাওনা টাকা আদায় হতে পারে। কোনো বন্ধুর উপর দায়িত্ব দিয়ে ঠিক হবে না। নিজে বুদ্ধি ঘাটিয়ে কাজ করলে সাফল্য আসতে পারে। হঠাত্ কারো সাথে বিবাদে জড়াতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ স্বামী বা স্ত্রীর পারস্পরিক সহযোগিতায় উপকৃত হবেন। কাজ-কর্মে সাফল্য সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। অকারণ দুশ্চিন্তা পরিহার করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ শরীর ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। ব্যবসা ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। পড়াশোনায় মন বসাতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। আর্থিক দিক ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিতে পারে। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কোনো কারণে মন চঞ্চল থাকবে। মানসিক চঞ্চলতার জন্য কাজ-কর্মে ক্ষতি হতে পারে। কোনো বন্ধুর দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। কেউ আজ আপনাকে বিপদে ফেলার চেষ্টা করতে পারে।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। শরীর মোটামুটি ভালো থাকবে। কোনো ধরনের লোভের বশবর্তী না হলেই ভালো করবেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। প্রাপ্ততথ্যের উপর নির্ভর করতে পারেন।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কর্ম পরিকল্পনা আগে থেকে নির্ধারিত করে রাখুন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। কারো মিথ্যা আশ্বাসের উপর নির্ভর করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পারিবারিক কোনো ব্যাপারে চিন্তিত হতে পারেন। ভাই-বোনদের কারো আচরণে মনে কষ্ট পাবেন। চঞ্চলতা পরিহার করুন। পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ভাই-বোনদের সাথে সম্পর্ক ভালো নাও যেতে পারে। বিবাদ এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। যৌথ অংশীদারি ব্যবসায় সতর্কতা অবলম্বন করুন। দাম্পত্য ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার উদ্ভব হতে পারে। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কেউ কেউ আজ আপনার কাছ থেকে সুযোগ নেয়ার চেষ্টা করবে। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। আর্থিক দিক কিছুটা ভালো যেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। চাকরিজীবীদের জন্য কর্ম পরিবেশ অনুকূল না থাকতে পারে। তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।
