ডিআইইউতে ডিসেম্বরে আইটি বিষয়ক আন্তজার্তিক সম্মেলন

আপডেট : ২৬ জুন ২০১৪, ১৯:৩৯
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) স্বাগতিকতায় ২২-২৩ ডিসেম্বর ১৭তম কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন (আইসিসিআইটি-২০১৪) অনুষ্ঠিত হবে। এর প্রাইম স্পন্সর হয়েছে টেলিকম অপারেটর রবি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনের প্রস্তুতি কমিটির সভায় এসব কথা জানানো হয়। ডিআইইউ উপাচার্য প্রফেসর ড. এম লুত্ফর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মো. সবুর খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।