বিক্রয় ডটকম যাত্রা শুরুর ২ বছরের মধ্যে ৩২ লাখেরও বেশি বিজ্ঞাপন প্রকাশ করেছে। সাইটে এক বছর আগে প্রতিদিন ৩,০০০ ক্ল্যাসিফায়েড বিজ্ঞাপন প্রকাশিত হতো। এই সাইটে বর্তমানে প্রতিদিন ৯,০০০ বিজ্ঞাপন প্রকাশ পাচ্ছে। বিক্রয় ডটকমে প্রকাশিত বিজ্ঞাপন বিশ্লেষণ করে দেখা যায় বিজ্ঞাপনের স্থানে ঢাকার পরের অবস্থানে রয়েছে চট্টগ্রাম, সিলেট ও খুলনা। আর বিজ্ঞাপনের পণ্যের তালিকায় শীর্ষে রয়েছে মোবাইল, ল্যাপটপ, প্রোপার্টিজ এবং প্রাইভেট কার ও যানবাহন। ২০১৪ সালের তথ্য অনুযায়ী, মার্কেটপ্লেসটিতে প্রায় ৬ লাখ মোবাইল ফোন ও ১ লাখের বেশি প্রাইভেট কার ও যানবাহনের বিজ্ঞাপন প্রকাশ হয়েছে। উল্লেখ্য, অ্যালেক্সা রেটিং অনুযায়ী স্থানীয় সাইটগুলোর মধ্যে এর অবস্থান অষ্টম।
