সোনাগাজীতে গণপিটুনিতে ৪ ডাকাত আহত

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩০
ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব চরচান্দিয়া গ্রামে বুধবার গভীর রাতে এলাকাবাসী ৪ ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, বুধবার গভীর রাতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ- পূর্ব চরচান্দিয়া গ্রামে ১০ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে এলাকাবাসী টের পেয়ে যায়। তারা ডাকাতদলকে ঘেরাও করে ৪ ডাকাতকে আটক করে গণপিটুনি দেয়। এসময় বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী ডাকাতদেরকে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।