বেনাপোলে ভ্যাসপাসহ ফেন্সিডিল উদ্ধার

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩১
বেনাপোলের বারোপোতা গ্রাম থেকে বুধবার রাতে একটি ভ্যাসপা মোটর সাইকেলসহ ২৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। বেনাপোল বিজিবি কোম্পানী সদরের সুবেদার রফিকুল ইসলাম জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে বারোপোতা গ্রামে অভিযান চালিয়ে ২৭০ বোতল ফেন্সিডিলসহ একটি ভ্যাসপা মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় কোন আসামিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।