নাগরপুরে ট্রাক চালক অফিসের আসবাবপত্র ভাংচুর

আপডেট : ২৬ জুন ২০১৪, ২০:৩২
টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন উপজেলা শাখা অফিসের আসবাবপত্র ভাংচুর করেছে একদল দুর্বৃত্তরা। ভাংচুরের ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা আন্তঃজিলা ট্রাক চালক ইউনিয়ন কার্যালয়ে। এলাকা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে একদল দুর্বৃত্তরা অফিস কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা করে অফিসের চেয়ার. ফ্যান ও উপদেষ্টামন্ডলীর টাঙ্গানো ছবিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে চলে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এসময় হামলাকারীদের ভয়ে অফিসের কর্মচারীরা প্রাণ রক্ষার্থে আত্মগোপন করে অন্যত্র চলে যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে নাগরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।