স্বরূপকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:০৫
পিরোজপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার স্বরূপকাঠিতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো.ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান ও দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী। এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যক্ষ মো. আজিজুল হকের সভাপতিত্বে ফজিলা রহমান মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজিলা রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল চন্দ্র বিশ্বাস, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো.জাকির হোসেন, আকলম কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফাতেমা সাঈদ,অভিভাবক মো. মাহবুবুর রহমান বাদল প্রমুখ। অনুষ্ঠানে ১২৩ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।