কাহারোলে জমি নিয়ে সংঘর্ষে ৭ মহিলা আহত

আপডেট : ২৬ জুন ২০১৪, ২১:০৬
দিনাজপুরের কাহারোল উপজেলার জামতলী নাম বাজারে বুধবার রাতে দোকানঘরের জমি নিয়ে সংঘর্ষে উভয়পক্ষের ৭ মহিলা আহত হয়েছে। আহতরা হলেন, ভরন্ডা গ্রামের তাপস চন্দ্র রায়ের স্ত্রী রঞ্জনা রায় (২৯) রাজকুমার রায়ের স্ত্রী রাধা রানী (৪০), স্বাধিন চন্দ্র রায়ের স্ত্রী সুমিত্রা রানী রায় (৩০), হরকুমারের স্ত্রী ফুলতুলি রানী (৫০), গোপেশ চন্দ্র রায়ের স্ত্রী ভারতী রানী রায় (৩০), পূর্ণ চন্দ্র রায়ের স্ত্রী ননি বালা (৫০), কামোর গ্রামের মকবুলের স্ত্রী জরিনা (৪৫) সকলেই কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।