বাংলাদেশ প্রায় ১৬০ মিলিয়ন জনগোষ্ঠীর একটি বৃহত্ কৃষিপ্রধান দেশ। মোট জনসংখ্যার ৭৭ ভাগ লোকই গ্রামে বাস করে। এদেশ আমাদের ষড়ঋতুর দেশ। প্রত্যেক ঋতুতেই আমরা পাই রকমারি ফল। এসব সুস্বাদু ফল দেহকে সুস্থ সবল রাখে। জানা যায়, এদেশের আবহাওয়ার প্রায় ৭০ রকমেরও বেশি বিভিন্ন জাতের ফল চাষের জন্য উপযোগী, যা পৃথিবীর বেশিরভাগই দেশে বিরল। অথচ ইদানীং অধিক মুনাফার জন্য কিছু অসাধু ব্যবসায়ী নানা ক্ষতিকারক কেমিক্যাল মিশিয়ে এই ফলমূল বাজারজাত করছে। ফলে নানারকম কেমিক্যালের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ছে আমাদের দেহে। ক্যান্সারসহ নানা রোগের কারণ এই ফরমালিন। কারবাইড ও বিষাক্ত কেমিক্যাল। তাই এ ব্যাপারে সামাজিক সচেতনতার বিকল্প নেই।
সৈয়দ সাইফুল করিম,
মিরপুর ১, ঢাকা ১২১৬
