চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা ও জেদ্দা থেকে আসা দু’জন যাত্রীর কাছ থেকে প্রায় এক কেজি ৭০০ গ্রাম ওজনের স্বর্ণের বার ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। গত বুধবার উদ্ধার করা এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাত ৯টায় শারজা থেকে আসা মো. সোহেল নামে এক যাত্রীর লাগেজ স্ক্যানিং করে ৫০ লাখ টাকা মূল্যের ১ কেজি ১১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর আগে বিকাল ৪টায় জেদ্দা থেকে আসা মো. আলাউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ১৮ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫৪০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উভয় যাত্রীর পাসপোর্ট ও উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। চট্টগ্রাম বিমানবন্দর কাস্টমসের সহকারি কমিশনার মশিউর রহমান মন্ডল গতকাল ইত্তেফাককে এসব তথ্য নিশ্চিত করেন।
