গতকাল বৃহস্পতিবার দাউদকান্দি পৌরসভায় মেয়র পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দাউদকান্দি পৌর বিএনপি সভাপতি ভিপি আব্দুস সাত্তার ৪ হাজার ২ শ’ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবদলের কেন্দ ীয় নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কে এম আই খলিল পেয়েছেন ৩ হাজার ৬ শ’ ৮৬ ভোট। উল্লেখ্য, দাউদকান্দি পৌরসভার মেয়র নাসির উদ্দীন আহম্মেদ সরকার মারা গেলে পৌর মেয়রের পদটি শূন্য হয়।
