আজিমপুর ছোট দায়রা শরীফের ওরস পালিত

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:২১
ঐতিহাসিক আজিমপুর ছোট দায়রা শরীফের ৩ দিনব্যাপী ওরস মোবারক গত বুধবার শেষ হয়েছে। এ সময় হযরত শাহ সুফী সৈয়দ আজমত উল্লাহর ৭৩ তম ওরস এবং হযরত শাহ সুফি সাইয়েদ দায়েম উল্লাহের ২০তম ওরস একইসাথে উদযাপন করা হয়। অনুষ্ঠানে বিশেষ দোয়া করেন আজিমপুর ছোট দায়রা শরীফের ৭ম গদ্দিনশীন হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহম্মদ উল্লাহ। —প্রেস বিজ্ঞপ্তি