শোক সংবাদ

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:২১
মো. বদিউল আলম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ওরাল অ্যান্ড ম্যাক্সিফেসিয়ালের সাংগঠনিক সম্পাদক, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওরাল অ্যান্ড মেক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. বদিউল আলম চিকিত্সাধীন অবস্থায় গত ১৩ জুন চীনের সাংহাইয়ে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তমিজউদ্দিন আহম্মেদ ভাষাসংগ্রামী ও দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তমিজউদ্দিন আহম্মেদ (৮২) চিকিত্সাধীন অবস্থায় গত মঙ্গলবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তার মৃত্যুতে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। মো. তাজুল ইসলাম সরকার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নরসিংদীর সদর উপজেলা কমান্ডের সদ্য নির্বাচিত কমান্ডার মো. তাজুল ইসলাম সরকার মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত সোমবার ঢাকায় এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সমিদা বেগম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বৃহত্তর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমসিএ মরহুম আজিজুর রহমান অ্যাডভোকেটের স্ত্রী সমিদা বেগম (৮৬) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ...রাজেউন)। তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। কলিমুদ্দিন সরকার পাবনার চাটমোহর ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ কলিমুদ্দিন সরকার (৭০) গত বুধবার চাটমোহর পৌর এলাকার নারিকেলপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। আনোয়ারা বেগম পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম রেজাউল করিম রেজার মা আনোয়ারা বেগম (৭০) গত বুধবার মদনপুরা গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।