‘ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে নারী নির্যাতন বন্ধে এগিয়ে আসুন’

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৪৩
কেবল সরকারী সহযোগিতা বা বেসরকারী সংস্থার ফাণ্ডের আপেক্ষায় না থেকে ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই নারী নির্যাতন বন্ধে নারী পুরুষ সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ -এর চেয়ারপার্সন সুলতানা কামাল। বৃহস্পতিবার রাজধানীর দ্য ডেইলী স্টার ভবনে আয়োজিত জোটের বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান তিনি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অক্সফ্যাম ইন্টারন্যাশনাল-এর প্রতিনিধি এম. বি. আখতার এবং বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম। -বিজ্ঞপ্তি