বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজ শুক্রবার বৈঠক করবেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁ হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল জানান, এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সুষমা স্বরাজের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছিল। এবার সুষমা ঢাকা সফরে এসেছেন। এই বৈঠকও ফলপ্রসূ হবে।
