সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে আদালতের সমন জারি

আপডেট : ২৬ জুন ২০১৪, ২২:৫০
কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী ও তার পুত্র কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীর নামে সমন জারি করেছে দিল্লির একটি একটি আদালত। ‘ন্যাশানাল হেরাল্ড’ জমি দখল কাণ্ডে তাদের নামে এই সমন জারি করা হল। পাতিয়ালা হাউস কোর্ট জানিয়েছে, আগামী ৭ আগস্টের মধ্যে তাদেরকে আদালতে হাজিরা দিতে হবে। খবর জি নিউজের। সোনিয়া ও রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ, মোতিলাল ভোরা ও স্যাম পিত্রোদার বিরুদ্ধেও সমন জারি করা হয়েছে। বিজেপি নেতা সুব্রামনিয়ান স্বামীর ব্যক্তিগত অভিযোগের ভিত্তিতে এই সমন জারি করা হয়েছে। ১৯৩৮ সালে জওহরলাল নেহেরু ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি প্রকাশ করেন। ১৯৮৮ সালে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। সুব্রামনিয়ান স্বামী অভিযোগ করেছেন, ন্যাশনল হেরাল্ডের ২০০০ কোটি রুপির সম্পত্তি জবর দখল করেছেন সপুত্রক সোনিয়া ও অনান্য কংগ্রেস নেতারা।